×

আন্তর্জাতিক

জর্জিয়ায় শুটিং স্প্রিতে শ্যুটারসহ নিহত ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩, ০৩:৫১ পিএম

জর্জিয়ায় শুটিং স্প্রিতে শ্যুটারসহ নিহত ৬

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সাবেক সেনা সদস্যের গুলিতে পুলিশসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (২০ জানুয়ারি) জর্জিয়ার সাগরেহো শহরের একটি আবাসিক এলাকা হঠাৎ গুলির শব্দে কেঁপে ওঠে। এলাকার একটি আবাসিক ভবনের বারান্দা থেকে এক সাবেক সেনা সদস্য কয়েক রাউন্ড গুলি ছুড়লে ঘটনাস্থলেই বেশ কয়েকজন আহত হন।  পুলিশের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, সাগরেহোর একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের বারান্দা থেকে গুলি চালানো হলে হতাহতের ঘটনা ঘটে। একপর্যায়ে বন্দুকধারী নিজেই আত্মহত্যা করেন।

হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানতে পারেনি পুলিশ। এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ওই সেনা আফগানিস্তানে কর্মরত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App