×

আন্তর্জাতিক

এবার পেন্সের বাড়িতে গোপন নথি উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ১১:৫০ এএম

এবার পেন্সের বাড়িতে গোপন নথি উদ্ধার

ছবি: সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর এবার সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বাড়ি থেকে গোপনীয় নথি উদ্ধার করা হয়েছে। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স নিজেই এ কথা জানান।

স্থানীয় সময় মঙ্গলবার (২৪ জানুয়ারি) পেন্স রিপাবলিকান নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদের পর্যবেক্ষক কমিটিকে বিষয়টি অবহিত করেছেন। কমিটির চেয়ারম্যান জেমস কোমার এ তথ্য জানিয়েছেন।

গত সপ্তাহে পেন্সের আইনজীবী ন্যাশনাল আর্কাইভস কর্তৃপক্ষকে জানান, ২০২১ সালে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার পর সরকারি বাসভবন ছেড়ে আসার সময় ভুলবশত বাক্সে করে গোপনীয় নথিগুলো ইন্ডিয়ানার বাড়িতে এনেছিলেন পেন্স।

এক বিবৃতিতে কোমার বলেন, কংগ্রেসের তদন্তে তিনি পরিপূর্ণ সহযোগিতা করবেন। ওই সব নথিতে কী ধরনের তথ্য আছে কিংবা এগুলোর গোপনীয়তার মাত্রা কতটুকু, তা নিশ্চিত হওয়া যায়নি।

গোপন নথি নিজেদের কাছে রাখা নিয়ে জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত চলার মধ্যেই নতুন এক তথ্য সামনে এলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App