×

আন্তর্জাতিক

মিয়ানমারে জান্তা সরকারের নতুন বিধি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৩, ০২:৫৫ পিএম

মিয়ানমারে জান্তা সরকারের নতুন বিধি

ছবি: সংগৃহীত

সামরিক জান্তা সরকার এবছর অগাস্টে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছে।

এ বছর নির্বাচনে লড়তে রাজনৈতিক দলগুলোর জন্য কঠোর নিয়ম চালুর ঘোষণা দিয়েছে মিয়ানমার জান্তা সরকার।

শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া ঘোষণায় বলা হয়েছে, নতুন আইন অনুযায়ী, জাতীয় নির্বাচনে লড়তে ইচ্ছুক রাজনৈতিক দলগুলোকে ৬০ দিনের মধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধন করতে হবে কিংবা নিবন্ধন বাতিল করতে হবে। আর দলগুলোকে অবশ্যই অন্তত ১ লাখ সদস্য সংগ্রহ করতে হবে, যে সংখ্যা আগে ছিল একহাজার।

মিয়ানমারে এর আগে জাতীয় নির্বাচন হয়েছিল ২০২০ সালের নভেম্বরে। শান্তিতে নোবেলজয়ী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) সে বছর বিপুল ভোটে জয় পেয়েছিল। কিন্তু পরের বছর ফেব্রুয়ারিতেই অভ্যুত্থানের মাধ্যমে সু চিকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী।

মিয়ানমারে জরুরি অবস্থা জারি করে সামরিক জান্তা সরকার। এবছর জানুয়ারিতেই জরুরি অবস্থা শেষ হওয়ার কথা। দেশটির সংবিধান অনুযায়ী, এরপরই নির্বাচন অনুষ্ঠান করা নিয়ম।

সামরিক জান্তা সরকার এবছর অগাস্টে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছে। তবে তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

১৫ বছর ধরে মিয়ানমারে থাকা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ঊর্ধ্বতন উপদেষ্টা রিচার্ড হোর্সে বলেছেন, নতুন বিধিগুলোর উদ্দেশ্য হচ্ছে, সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকতে পারার মতো রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনা। সমস্ত ব্যাপারটাই সামরিক শাসনকে অব্যাহত রাখার চর্চা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App