×

আন্তর্জাতিক

রুশ নিয়ন্ত্রিত এলাকায় ইউক্রেনের হামলা, নিহত ১৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ১০:১১ এএম

রুশ নিয়ন্ত্রিত এলাকায় ইউক্রেনের হামলা, নিহত ১৪

ছবি: এপির

পূর্ব ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত লুহানস্কের ওব্লাস্ট অঞ্চলের নোভোআইদার শহরের একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। এ ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৯ জানুয়ারি) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। খবর আলজাজিরার।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের সেনারা যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত হিমার্স রকেটের সাহায্যে এ হামলা চালিয়েছে। হামলায় হাসপাতালটির নার্স-চিকিৎসক এবং রোগিসহ আহত হয়েছেন আরও ২৪ জন।

বিবৃতিতে বলা হয়েছে, একটি বহুল পরিচিত ও গুরুত্বপূর্ণ বেসামরিক চিকিৎসাকেন্দ্রে এমন ইচ্ছাকৃত ক্ষেপণাস্ত্র হামলা নিঃসন্দেহে কিয়েভ সরকারের একটি গুরুতর যুদ্ধাপরাধ।

রাশিয়ার এমন দাবির প্রতিক্রিয়ায় ইউক্রেন এখনো কোনো মন্তব্য করেনি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যারা এ অপরাধের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত তাদের সবাইকে খুঁজে বের করে জবাবদিহির আওতায় আনা হবে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইউক্রেনের এ হামলায় সামরিক-বেসামরিক চিকিৎসাকর্মীসহ হাসপাতালটিতে কর্মরত অনেকেই যারা হাসপাতালটিতে স্থানীয় লোকজন এবং সেনাদের চিকিৎসা করে আসছিল দীর্ঘ সময় ধরে তাদের অনেকেই হতাহত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App