×

আন্তর্জাতিক

ইরানে প্রতিরক্ষা কারখানায় ড্রোন হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ১১:৫০ এএম

ইরানে প্রতিরক্ষা কারখানায় ড্রোন হামলা

ছবি: সংগৃহীত

ইরানের একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে দেশটির ইসফাহান শহরের একটি প্রতিরক্ষা কারখানায় এ হামলা হয়।

রবিবার (২৯ জানুয়ারি) ভোরে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য নিশ্চিত করেছে। খবর এপি, রয়টার্সের।

তেহরান দাবি করেছে, সামরিক স্থাপনায় ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করে দেয়া হয়েছে।

এপির প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে ইসফাহান শহরের ইরানি প্রতিরক্ষা কারখানায় এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, হামলা চালাতে আসা তিনটি ড্রোন ভূপাতিত করেছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী।

তবে কারা হামলায় ঘটনায় কাদের সন্দেহ করা হচ্ছে তা জানায়নি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রয়টার্স জানায়, ইরানের কেন্দ্রীয় শহর ইসফাহানের একটি সামরিক প্ল্যান্টে ব্যর্থ ড্রোন হামলার কারণে বিকট বিস্ফোরণ হয়েছে বলে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে।

আইআরএনএয়ের প্রকাশিত ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, হামলা চালাতে আসা একটি (ড্রোন) বিমান প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে পাল্টা আঘাত করা হয়েছে এবং অন্য দুটি ড্রোন ইরানি প্রতিরক্ষা ফাঁদে পড়ে বিস্ফোরিত হয়েছে। সৌভাগ্যবশত এই ব্যর্থ আক্রমণে কোনো প্রাণহানি ঘটেনি এবং ওয়ার্কশপের ছাদের সামান্য ক্ষতি হয়েছে।

এতে আরও বলা হয়, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজের কাছে একটি শিল্পাঞ্চলের তেল শোধনাগারে আগুন লেগেছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে টিভি ফুটেজে দমকলকর্মীদের আগুন নেভানোর চেষ্টা করতে দেখা গেছে।

এপি বলছে, ইরান ও ইসরাইল দীর্ঘদিন ধরে ঠাণ্ডা যুদ্ধে লিপ্ত রয়েছে। আর এ যুদ্ধের মধ্যে ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনায় গোপন হামলাও অন্তর্ভুক্ত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বামীকে লুকিয়ে ১২ লাখ টাকা সঞ্চয়! বক্স খুলে হতবাক স্ত্রী, অতঃপর…

স্বামীকে লুকিয়ে ১২ লাখ টাকা সঞ্চয়! বক্স খুলে হতবাক স্ত্রী, অতঃপর…

পরিদর্শন কক্ষের নামফলক নিয়ে দুই এমপির বাগ্‌বিতণ্ডা

পরিদর্শন কক্ষের নামফলক নিয়ে দুই এমপির বাগ্‌বিতণ্ডা

রংপুর পুলিশ কমিশনারের বদলি, যা বললো সদরদপ্তর

রংপুর পুলিশ কমিশনারের বদলি, যা বললো সদরদপ্তর

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের সহযোগী গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের সহযোগী গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App