×

আন্তর্জাতিক

করোনায় বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় ৫৩৮ মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ১০:০৮ এএম

করোনায় বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় ৫৩৮ মৃত্যু

ছবি: এপির

বিশ্বে করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫৩৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৮৩৬ জন। এরমধ্যে জাপানেই মারা গেছেন ২৫১ জন। দেশটিতে শনাক্ত করোনা হয়েছে ৪৪ হাজার ৭২৯ জনের।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া গেছে এ তথ্য।

ওয়ার্ল্ডোমিটারসের হিসাব অনুযায়ী, এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৫৯ হাজার ২৮৪ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৩১৮ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬৪ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৪২৮ জন।

পরিসংখ্যান বলছে, করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬২৩ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ কোটি ৪১ লাখ ১৫ হাজার ৩৭০ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১১ লাখ ৩২ হাজার ২৫৬ জন।

বেশ কয়েক মাস ধরে করোনা ঊর্ধ্বমুখী থাকা জাপানে মোট মৃত্যু হয়েছে ৬৭ হাজার ৬৩৯ জনের। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৬৪ হাজার ৩৬১ জনের। এছাড়া দক্ষিণ কোরিয়ায় একদিনে মারা গেছেন ২৯ জন, রাশিয়ায় ৪০ জন, মেক্সিকোতে ৯৫ জন এবং চিলিতে মৃত্যু হয়েছে ২৭ জনের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App