×

আন্তর্জাতিক

মেক্সিকোতে নাইটক্লাবে গোলাগুলিতে নিহত ৮

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ০৯:৫৭ এএম

মেক্সিকোতে নাইটক্লাবে গোলাগুলিতে নিহত ৮

ছবি: সংগৃহীত

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় জেরেজ শহরের একটি নাইটক্লাবে গোলাগুলিতে আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার (৩০ জানুয়ারি) মেক্সিকান পুলিশ এ তথ্য দিয়েছে। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার গভীর রাত ও শনিবারের মধ্যে জাকাতেকাস প্রদেশের জেরেজ শহরে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ভারি অস্ত্রধারী ব্যক্তিরা দুটি গাড়িতে করে বারে এসে ঢুকে পড়ে এবং নির্বিচারে গুলি চালাতে শুরু করে বলে দেশটির নিরাপত্তা সচিবালয়ের একটি রিপোর্টে বলা হয়েছে।

এএফপি বলছে, গুলিবর্ষণের পর ঘটনাস্থলেই ছয়জন মারা যান এবং চিকিৎসাধীন আরও দুজন মারা যান। বন্দুকের গুলিতে আহত পাঁচজন রবিবার হাসপাতালে ভর্তি ছিলেন।

জেরেজ শহরের কেন্দ্রে এল ভেনাদিটো নামক এই বারটি অবস্থিত। এ পৌরসভাটি প্রাদেশিক রাজধানী জাকাতেকাসের প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কবে হচ্ছে এইচএসসির ফল প্রকাশ? জেনে নিন

কবে হচ্ছে এইচএসসির ফল প্রকাশ? জেনে নিন

কারখানায় বিপুল ঘোড়া জবাই, অতঃপর...

কারখানায় বিপুল ঘোড়া জবাই, অতঃপর...

এমপি নজরুলের স্ত্রী মরিয়মের আত্মহত্যা, কারাগারে মামা

এমপি নজরুলের স্ত্রী মরিয়মের আত্মহত্যা, কারাগারে মামা

ভোটার স্থানান্তর নিয়ে ইসির চিঠি

ভোটার স্থানান্তর নিয়ে ইসির চিঠি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App