×

আন্তর্জাতিক

পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত বেড়ে ৯০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ০৯:০৩ এএম

পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত বেড়ে ৯০

ছবি: জিও নিউজের

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশওয়ারের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। আহত হয়েছেন আরও অন্তত ১৫০ জন মানুষ। মঙ্গলবার (৩১ জানুয়ারি) ভোরের দিকে মসজিদের ধ্বংসাবশেষ থেকে আরও ২৭টি মৃতদেহ উদ্ধার করা হয়।

সোমবার (৩০ জানুয়ারি) পেশওয়ারের পুলিশ লাইনস এলাকার একটি মসজিদে ভয়াবহ এ হামলার ঘটনা ঘটে।

নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, দুপুর ১টার দিকে মসজিদের সেন্ট্রাল হলে বিস্ফোরণটি ঘটে। মুসল্লিরা জোহরের নামাজ আদায় করছিলেন এ সময়। আত্মঘাতী হামলাকারী জোহরের নামাজের সময় সামনের সারিতে ছিলেন। খবর জিও নিউজের।

পুলিশ আরও জানায়, মসজিদের ইমাম সাহেবজাদা নূর উল আমিনও বিস্ফোরণে মারা গেছেন। এ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান (টিটিপি)।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মুহাম্মদ আজম খান এ ঘটনায় মঙ্গলবার একদিনের শোক ঘোষণা করেছেন। প্রদেশজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে মঙ্গলবার।

এদিকে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পেশওয়ারে যান সেদিনই। নগরীর লেডি রিডিং হাসপাতালে আহতদের দেখতে যান তিনি। তার সঙ্গে ছিলেন সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব ও স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।

খাইবার পাখতুনখোয়া পুলিশের মহাপরিদর্শক মোয়াজ্জাম জাহ আনসারি বলেছেন. হামলা কীভাবে হয়েছিল এবং সন্ত্রাসীরা কীভাবে প্রবেশ করে সে সম্পর্কে তদন্ত চলছে। এ হামলার পরপরই ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App