×

আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফা বন্দর কিনে নিল আদানি গ্রুপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৩ পিএম

ইসরায়েলের হাইফা বন্দর কিনে নিল আদানি গ্রুপ

ছবি: সংগৃহীত

ভারতীয় বহুজাতিক সংস্থা আদানি গ্রুপ ইসরায়েলের গুরুত্বপূর্ণ হাইফা বন্দর ১২০ কোটি মার্কিন ডলারে কিনে নিয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) আনুষ্ঠানিকতা শেষে পোর্টের মালিকানা পায় আদানি। খবর রয়টার্সের।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের পক্ষ থেকে চুক্তি সই করেন। এ সময় গৌতম আদানি উপস্থিত ছিলেন।

গত জুলাইয়ে হাইফা বন্দর বিক্রির ঘোষণা দেয় ইসরায়েল। তখন ভারতের আদানি গোষ্ঠী এবং স্থানীয় রাসায়নিক ও রসদ সরবরাহকারী প্রতিষ্ঠান গাদত দরপত্র জেতে।

গৌতম আদানি বলেন, রাতারাতি পুরো হাইফা বন্দরের চেহারা পাল্টে যাবে। আমি জানি অন্যদের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমেই টিকে থাকতে হবে। তবে আমাদের মূল শক্তি ইসরায়েলিদের বিশ্বাস এবং দেশটির উন্নয়নরেখা।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমি মনে করি এটি একটি বিশাল মাইলফলক। আদানির বিনিয়োগে আমরা সত্যি কৃতজ্ঞ। এ ব্যাপারে আরব প্রতিবেশীদের সঙ্গেও আলোচনা চলছে। বন্দরের সাথে সৌদি-জর্ডানের রেল যোগাযোগ ব্যবস্থা উন্মুক্ত করা হলে সবাই উপকার পেত। সরাসরি ইউরোপে পণ্য পৌঁছানো সম্ভব হবে।

রাষ্ট্রীয় মালিকানাধীন বন্দরগুলো বিক্রি করে বেসরকারি বিনিয়োগ বাড়াচ্ছে ইসরায়েল। মূলত খরচ হ্রাস এবং জাহাজ আনলোডের সময় কমাতেই তাদের এই পদক্ষেপ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App