×

আন্তর্জাতিক

আদানির কোম্পানি: বরিস জনসনের ভাইয়ের পদত্যাগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৬ এএম

আদানির কোম্পানি: বরিস জনসনের ভাইয়ের পদত্যাগ

বরিস জনসনের ছোট ভাই লর্ড জো জনসন

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের ছোট ভাই লর্ড জো জনসন ভারতের ধনকুবের গৌতম আদানির কোম্পানি থেকে পদত্যাগ করেছেন। সম্প্রতি তিনি এ পদত্যাগ করেন। খবর এনডিটিভির।

যুক্তরাজ্যভিত্তিক একটি বিনিয়োগ সংস্থা আদানি এন্টারপ্রাইজ ফলো-অন পাবলিক অফার (এফপিও) এর সঙ্গে ছিলেন তিনি। দ্য ফিনান্সিয়াল টাইমস সংবাদপত্র, যুক্তরাজ্যের কোম্পানিটির হাউসের রেকর্ডের কথা উল্লেখ করে বলছে, ৫১ বছর বয়সী লর্ড জনসন গত বছরের জুনে লন্ডন-ভিত্তিক ইলারা ক্যাপিটাল পিএলসি-র ‘নন-এক্সিকিউটিভ ডিরেক্টর’ হিসাবে যোগ দিয়েছিলেন। গত বুধবার পদত্যাগ করার ঘোষণা দেন তিনি।

ইলারা, ভারতীয় কর্পোরেটদের জন্য তহবিল সংগ্রহের একটি পুঁজিবাজার ব্যবসার ফার্ম হিসাবে পরিচিত। জনসন বলেন, তিনি কোম্পানির ‘ভালো অবস্থান’ সম্পর্কে আশ্বস্ত হয়েছেন এবং তার নিজের ‘ডোমেইন দক্ষতার’ অভাবে পদত্যাগ করছেন।

পদত্যাগের ঘোষণা দেয়ার পর এক বিবৃতিতে তিনি বলেন, আমি যুক্তরাজ্য এবং ভারতের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কে অবদান রাখার প্রত্যাশা নিয়ে গত জুন মাসে লন্ডনে অবস্থিত বিনিয়োগ সংস্থা ইলারা ক্যাপিটালের বোর্ডে যোগদান করি। আমি দীর্ঘদিন ধরে সমর্থন করেছি এটির।

তিনি আরও বলেন, আমি ইলারা ক্যাপিটাল থেকে ক্রমাগত আশ্বাস পেয়েছি, এটি তার আইনি বাধ্যবাধকতাগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে ভালো অবস্থানে রয়েছে। একই সময়ে, আমি এখন স্বীকার করি, এটি এমন একটি ভূমিকা যার জন্য আর্থিক নিয়ন্ত্রণের বিশেষ ক্ষেত্রগুলোতে আরও বেশি ডোমেইন দক্ষতা প্রয়োজন৷

যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান হিনডেনবার্গ রিসার্চ ভারতের শীর্ষ ধনীর বিরুদ্ধে ‘করপোরেট জগতের ইতিহাসে সবচেয়ে বড় ধোঁকাবাজি’র অভিযোগ তুলেছে। তাদের দাবি, ভারতীয় পতাকায় শরীর ঢেকে দেশ লুট করছেন গৌতম আদানি। এই খবরে আদানি গ্রুপের কোম্পানিগুলোর সঙ্গে লন্ডনের ফার্ম দ্বারা পরিচালিত মরিশাস-ভিত্তিক ফান্ড নিয়ে ইলারার সম্পদ ব্যবস্থাপনার বিষয়টি নজরে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

পানিসম্পদ মন্ত্রী এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App