×

আন্তর্জাতিক

৬ মাসের মেয়েকে ছাদ থেকে ছুড়ে ফেললেন বাবা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০১৮, ১১:১০ এএম

৬ মাসের মেয়েকে ছাদ থেকে ছুড়ে ফেললেন বাবা!
বেআইনি নির্মাণ ভাঙার প্রতিবাদ!‌ ছাদের ওপর থেকে ছয় মাসের শিশুকন্যাকে ছুড়ে ফেলল বাবা। দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরের কাছে কাওয়াদএসি শহরতলির ঘটনা। ওই এলাকায় ৯০টি অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে ঝামেলা চলছিল প্রশাসনের। ১৫০ জনের একটি সরকারি কর্মীর দল ওই এলাকায় বৃহস্পতিবার সকালে গেলে বিবাদ চরমে ওঠে। পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন এক স্থানীয় বাসিন্দা। নিজের মেয়েকে নিয়ে বাড়ির ছাদে উঠে যান তিনি এবং হুমকি দিতে থাকেন, পুলিশ সরে না গেলে ছয় মাসের কন্যা সন্তানটিকে নিচে ছুড়ে ফেলে দেবেন তিনি। যদিও তাতে পিছু হঠেননি। এক পুলিশ সদস্য ওই শিশুটিকে উদ্ধার করতে গেলে তাকে নিচে ছুড়ে ফেলেন ওই যুবক। ভাগ্য সহায় থাকায় শিশুটিকে অক্ষত অবস্থায় লুফে নেন নিচে দাঁড়ানো আর এক পুলিশ সদস্য। ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভকারীদের একাংশ নাকি বারবার শিশুটিকে ছুড়ে ফেলার জন্য উৎসাহ দিচ্ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App