×

আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় বিশ্বে ৯৯৫ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৯ পিএম

বিশ্বে করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় ৯৯৫ জনের মৃত্যু হয়েছে। এসময়ে আক্রান্ত হয়েছেন এক লাখ ৭৯ হাজার জন। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা যায় এ তথ্য।

ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস বলছে, একদিনে করোনা থেকে সেরে উঠেছেন দুই লাখ ৩৭ হাজার ২৯৫ জন। মহামারি শুরু থেকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৭৬ হাজার ২৫৩ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ২৩৮ জনে। করোনা থেকে মোট সেরে উঠেছেন ৬৪ কোটি ৯৩ লাখ ৭১ হাজার ২৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির এ তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে জাপান, জার্মানি, ব্রাজিল, তাইওয়ান, রাশিয়া, ফ্রান্স, কলম্বিয়া, দক্ষিণ কোরিয়া ও হাঙ্গেরির মতো দেশগুলো।

দৈনিক সংক্রমণে শীর্ষে থাকা জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৫৮৪ জন এবং মারা গেছেন ২০০ জন। মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ২৮ লাখ ৪৬ হাজার ৬৫৬ জন এবং মারা গেছেন ৬৯ হাজার ৯৬২ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৫৪৮ জন এবং মারা গেছেন ৩২৯ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৪৬ লাখ ২০ হাজার ৩৬১ জন এবং মারা গেছেন ১১ লাখ ৩৭ হাজার ৯২৯ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App