×

আন্তর্জাতিক

বিবিসি কার্যালয়ে তল্লাশি: ভারতজুড়ে নিন্দা, সমালোচনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৭ এএম

বিবিসি কার্যালয়ে তল্লাশি: ভারতজুড়ে নিন্দা, সমালোচনা

ছবি: সংগৃহীত

বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে তল্লাশি অভিযানকে কেন্দ্র করে ভারতে বইছে নিন্দা ও সমালোচনার ঝড়। এ ঘটনাকে ‘অগণতান্ত্রিক ও স্বৈরাচারী’ আখ্যা দিয়েছে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো। এমনকি দেশটির সংবাদপত্র মালিকদের সংগঠন পর্যন্ত এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে একযোগে তল্লাশি অভিযান চালায় ভারতের আয়কর বিভাগ। দেশটির স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে দুই কার্যালয়ে একযোগে অভিযান শুরু হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশের কয়েক সপ্তাহ পরই দেশটিতে বিবিসির দুই কার্যালয়ে অভিযান চালানোর ঘটনাটি ঘটলো। বিবিসির ওই তথ্যচিত্রে ২০২২ সালে গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গার সময় মোদির ভূমিকা উপস্থাপিত হয়, যা বিতর্ক সৃষ্টি করেছে দেশটিতে।

আরো পড়ুন: বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে অভিযান

তবে কর কর্মকর্তারা বলছেন, তল্লাশি নয়, ‘আয়কর জরিপের’ অংশ হিসেবে বিবিসির কার্যালয় পরিদর্শন করেছেন তারা। এদিকে, এক বিবৃতিতে বিবিসি বলেছে, তারা আয়কর দপ্তরকে পূর্ণ সহযোগিতা করছে।

প্রসঙ্গত, গুজরাট দাঙ্গা নিয়ে নির্মিত তথ্যচিত্রের কারণেই আয়কর বিভাগ বিবিসির দুই কার্যালয়ে অভিযান চালায় বলে মনে করছেন দেশটির গণমাধ্যম বিশ্লেষক ও সমালোচকরা। তবে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দাবি করেছে, বিশ্বে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সংস্থা হলো বিবিসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

সব মাদরাসায় চালু করবো মিড-ডে মিল

শিক্ষামন্ত্রী সব মাদরাসায় চালু করবো মিড-ডে মিল

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App