×

আন্তর্জাতিক

দখল ঠেকাতে সেতু উড়িয়ে দিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪৬ পিএম

দখল ঠেকাতে সেতু উড়িয়ে দিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী

ছবি: সংগৃহীত

রুশ বাহিনীর অভিযান ঠেকাতে বিশেষ পদক্ষেপ নিয়েছে ইউক্রেন। দেশটির পূর্বের বাখমুত শহরের কাছে একটি সেতু উড়িয়ে দিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এটি ইঙ্গিত দিচ্ছে- ইউক্রেনীয় সেনারা অঞ্চলটি থেকে পিছু হটার। ইউক্রেনে আক্রমণের বর্ষপূর্তির আগে বাখমুত দখল রুশ সেনাদের মনোবল বাড়ানোর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হতে পারে।

দোনেৎস্কের একটি আঞ্চলিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার সেনারা সেতুটি উড়িয়ে দিয়েছে। তবে ইউক্রেন বাখমুত ছাড়ার পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে। টানা ছয় মাস ধরে তুমুল লড়াই ও ভারি গোলাবর্ষণ করে আসছেন রুশ সেনারা।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসনের বর্ষপূর্তির আগেই বাখমুত দখলের জন্য সর্বোচ্চ মনোযোগ দিচ্ছে রাশিয়া। ইউক্রেন ও দেশটির পশ্চিমা মিত্ররা গত সপ্তাহ থেকে বলে আসছেন, রাশিয়া নতুন একটি আক্রমণ শুরু করেছে। বসন্তের আগে নতুন পশ্চিমা অস্ত্রের সরবরাহ পৌঁছার আগে তারা নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে।

সোমবার ব্রাসেলসে সাংবাদিকদের বলেছেন, এটি স্পষ্ট যে আমরা সামরিক সরঞ্জামের প্রতিযোগিতায় রয়েছি।

টানা কয়েক মাস ধরে একাধিক ব্যর্থতার পর বাখমুত দখল করতে পারা রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হবে। ইউক্রেনের নিয়ন্ত্রিত আরও দুটি বড় শহর দখলের ভিত্তি হতে পারে শহরটি।

রুশ সেনারা বাখমুতের দক্ষিণ ও উত্তরের এলাকা দখল করে আছে। তারা চেষ্টা করে যাচ্ছে শহরটিতে ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App