×

আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ৮৫২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৪ এএম

২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ৮৫২

ছবি: এপির

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫২ জন। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৮৪ হাজার ৮৯১ জনে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা যায় এ তথ্য।

এসময়ে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৭৩৫ জন মানুষ। করোনার শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৫২৬ জনে।

এর আগের ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ৪ হাজার ৬৪৯ জন। আর মৃত্যু হয়েছিল ৬৮৩ জনের। অর্থাৎ মৃত্যু কমলেও সংক্রমণ বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জাপানে। দেশটিতে ৩১ হাজার ৭০৩ নতুন রোগী শনাক্ত হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২০ হাজার ৫০২ জন সংক্রমিত হয়েছেন ইউরোপের দেশ জার্মানিতে। আর তৃতীয় সর্বোচ্চ ১৫ হাজার ৭৯৩ জন আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় নতুন মৃত্যু হয়েছে ১৯৫ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ১৩৫ জনের মৃত্যু হয়েছে জাপানে। আর তৃতীয় সর্বোচ্চ ১২৪ জন মারা গেছেন জার্মানিতে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

শনিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App