×

আন্তর্জাতিক

এবার রুশ ‘পর্যবেক্ষণ’ বেলুন ভূপাতিত করলো ইউক্রেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৬ এএম

এবার রুশ ‘পর্যবেক্ষণ’ বেলুন ভূপাতিত করলো ইউক্রেন

ছবি: আল-জাজিরার

কিয়েভের আকাশে বেশ কিছু রুশ পর্যবেক্ষণ বেলুন শনাক্ত করে তা ধ্বংস করেছে ইউক্রেন। এসব বেলুনের অধিকাংশই গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় বুধাবার (১৫ ফেব্রুয়ারি) আকাশ বিষয়ক সতর্কতা জারি করেছে দেশটি।

ইউক্রেনের রাজধানীর সামরিক প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

এক প্রতিবেদনে বলা হয়, ৬টি বেলুন ভূপাতিত করা হয়েছে। বেলুনগুলো কর্নার রিফ্লেক্টর ও পর্যবেক্ষণ সরঞ্জাম বহন করে থাকতে পারে। তবে বেলুনগুলোকে কখন কিয়েভের আকাশে দেখা যায় তা সম্পষ্ট করে জানায়নি ইউক্রেনীয় কর্তৃপক্ষ। যদিও

সামরিক প্রশাসন এক টেলিগ্রাম বার্তায় জানায়, প্রাপ্ত তথ্য অনুযায়ী এগুলো হচ্ছে এমন বেলুন, যা বাতাসের প্রবাহের অধীনে চলাচল করে।

তারা আরও জানায়, বেলুনগুলো চালু করার উদ্দেশ্য সম্ভবত আমাদের আকাশ প্রতিরক্ষাগুলো শনাক্ত ও দুর্বল করা। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও কানাডার আকাশে গত কয়েক দিন ধরে অজ্ঞাত বস্তুর দেখা মিলছে। এরই মধ্যে বেশ কয়েকটি বস্তু গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। ১৩ ফেব্রুয়ারি চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান একটি বস্তুকে ধ্বংস করে। ঘটনাটি যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের লেক হুরনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

মারধরের পর বাঁধন তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App