×

আন্তর্জাতিক

আল কায়েদার নতুন প্রধান সাইফ আল-আদেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪২ পিএম

আল কায়েদার নতুন প্রধান সাইফ আল-আদেল

সাইফ আল-আদেল

সশস্ত্র চরমপন্থী গোষ্ঠী আল কায়েদার নতুন প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন মিশরের একটি বিশেষ বাহিনীর সাবেক কর্মকর্তা সাইফ আল-আদেল। বিভিন্ন সদস্য দেশগুলোর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাতিসংঘের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

আল কায়েদার প্রয়াত প্রধান আয়মান আল-জাওয়াহিরির মৃত্যুর পর ৬২ বছর বয়সের এই সাইফ আল-আদেলই সংগঠনের দায়িত্ব গ্রহণ করবেন বলে অনুমিত হয়ে আসছিল। খবর রয়টার্সের।

এর আগে ২০২২ সালে আফগানিস্তানের রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্রের এক বিমান হামলায় নিহত হন আয়মান আল-জাওয়াহিরি। তবে মিশরীয় সাবেক সামরিক কর্মকর্তা সাইফ আল-আদেল যে সংগঠনের নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন সে বিষয়ে আল কায়েদার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা বা বিষয়টি নিশ্চিত করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

বড়পাথরে নৌকাডুবি নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

ইন্টারসেপ্টর সংকটে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

ইন্টারসেপ্টর সংকটে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

বহিষ্কারের পরও থামেনি বিতর্ক, এমপি নজরুলকে ঘিরে নতুন ভিডিও

বহিষ্কারের পরও থামেনি বিতর্ক, এমপি নজরুলকে ঘিরে নতুন ভিডিও

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App