×

আন্তর্জাতিক

ঘানার সেই ফুটবলারের মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১৭ পিএম

ঘানার সেই ফুটবলারের মরদেহ উদ্ধার

ক্রিস্টিয়ান আটসু

বেশ কয়েকদিন আগে তুরস্কের গণমাধ্যমে ভূমিকম্পে ধ্বংসস্তুপের নিচ থেকে ঘানার ফুটবলার ক্রিস্টিয়ান আটসুর জীবিত উদ্ধারের খবর এসেছিল। তারই ১১ দিন পর ভিন্ন এক খবর এলো। নিজের বাড়ির ধ্বংসস্তূপের নিচে ঘানার এই ফুটবলারকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার এজেন্ট এ তথ্য নিশ্চিত করেছেন।

৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে গত ৬ ফেব্রুয়ারি ধ্বংসস্তুপে পরিণত হয় তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকা। এরপর থেকে অসংখ্য মানুষের সঙ্গে নিখোঁজ ছিলেন আটসুও। পরদিন আটসুকে জীবিত উদ্ধার করার কথা জানিয়েছিলেন তার ক্লাব হাতিয়াসপোরের সহ-সভাপতি মুস্তফা ওজাত। কিন্তু একদিন না যেতেই সেই অবস্থান পরিবর্তন করে ওই ফুটবলারের মরদেহ উদ্ধারের খবর জানিয়েছেন তিনি। হাতিয়াসপোরের সহ-সভাপতি মুস্তফা ওজাত বলেন, ‘দুঃখ বর্ণনা করার জন্য কোনো শব্দ আমাদের জানা নেই। আমরা তোমাকে ভুলব না আটসু। তোমার ওপর শান্তি বর্ষিত হোক; তুমি অসাধারণ একজন মানুষ ছিল।’ খবর ইএসপিএনের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App