×

আন্তর্জাতিক

‘সময় এখন রাশিয়ার অনুকূলে নেই’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৯ পিএম

‘সময় এখন রাশিয়ার অনুকূলে নেই’

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ছবি: পলিটিকো

সময় এখন রাশিয়ার অনুকূলে নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এখন আনুষ্ঠানিকভাবে দৃঢ়প্রতিজ্ঞ যে, ইউক্রেনে মানবতাবিরোধী অপরাধ করেছে রাশিয়া।’

শনিবার (১৮ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে এমন মন্তব্য করেন এই মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচনা করেন তিনি। খবর বিবিসির।

কমলা হ্যারিস বলেন, ‘পুতিন যদি মনে করেন যে, সে ইউক্রেন যুদ্ধে বিজয়ী হবে তবে এটি তার ভুল ধারণা।’

তিনি আরো বলেন, ‘আমরা প্রমাণ ও দলিলাদি যাচাই-বাছাই করে দেখেছি। এতে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে যে, ইউক্রেনে মানবতা লঙ্ঘন করেছে রাশিয়া।’

উল্লেখ্য, পশ্চিমাদের এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়া। দেশটি বলছে, কিয়েভে কোনো ধরনের মানবতা লঙ্ঘন করেনি মস্কো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App