×

আন্তর্জাতিক

আফ্রিকান ইউনিয়নের সম্মেলন থেকে ইসরাইলি প্রতিনিধিদল বহিষ্কৃত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৭ পিএম

আফ্রিকান ইউনিয়নের সম্মেলন থেকে ইসরাইলি প্রতিনিধিদল বহিষ্কৃত

ছবি: সংগৃহীত

আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলন থেকে ইহুদিবাদী ইসরাইলের একটি পর্যবেক্ষক দলকে বের করে দেওয়া হয়েছে।

ইথিওপিয়ার রাজধানীর আদ্দিস আবাবায় শনিবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়। খবর রয়টার্সের।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইসরাইলের একটি প্রতিনিধিদল অংশ নেয় এবং এ বিষয়ে আলজেরিয়া ও দক্ষিণ আফ্রিকা বারবার আপত্তি জানায়। এতে সম্মেলন স্থল থেকে ইসরাইলি প্রতিনিধিদলকে বের করে দেওয়া হয়।

সম্মেলনস্থলে মোতায়েন নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইসরাইলি প্রতিনিধিদলকে সম্মেলন কেন্দ্র থেকে সরিয়ে নেয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকাবিষয়ক উপমহাপরিচালক শ্যারন বার-লি নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কয়েক মিনিট তর্কবিতর্ক করার পর সম্মেলনস্থল থেকে বেরিয়ে যাচ্ছেন।

এর আগে গত বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আফ্রিকান ইউনিয়নে ইসরাইলকে পর্যবেক্ষকের মর্যাদা দেওয়ার প্রশ্নে সংস্থায় ব্যাপক তর্কবিতর্ক হয়।

সেই সময় প্রচণ্ড রকমের মতবিরোধ এড়াতে ৫৫ জাতির এ জোটে ভোটাভুটি স্থগিত করা হয়েছিল। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতাইয়া সেই সময় আফ্রিকার নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, ফিলিস্তিনি জনগণের ওপর যে বর্বরতা চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইল, তাতে বর্ণবাদী সরকারকে কোনোমতেই আফ্রিকান ইউনিয়নে প্রবেশাধিকার দিয়ে পুরস্কৃত করা উচিত হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App