×

আন্তর্জাতিক

পশ্চিমতীরে ফিলিস্তিনির গুলি, ২ ইসরায়েলি নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫০ পিএম

পশ্চিমতীরে ফিলিস্তিনির গুলি, ২ ইসরায়েলি নিহত

ছবি: আলজাজিরা

পশ্চিমতীরের শহর নাবলুসের কাছে এক ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে গাড়িতে থাকা দুই ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (২৬ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।

এতে সেখানে নতুন করে সহিংসতা শুরু হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে উভয় দেশের কর্তৃপক্ষ। খবর আলজাজিরার।

জানা যায়, হাওয়ারা চেকপয়েন্টে ফিলিস্তিনির হামলায় দুই বসতি স্থাপনকারী নিহতের পর ঘটনাস্থলে ইসরাইলি সেনারা অবস্থান নিয়েছেন।

এদিকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে সহিংসতা কমানোর অঙ্গীকার করেছে ইসরায়েলি সরকার এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এ ছাড়া ক্রমবর্ধমান সহিংসতার অবসানে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য একটি যৌথ প্রতিশ্রুতিও ঘোষণা করেছে উভয়পক্ষ। জর্ডানের মধ্যস্থতায় দেশটিতে অনুষ্ঠিত বিরল আলোচনা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

ইসরায়েল নিশ্চিত করেছে, নাবলুসের নিকটবর্তী হাওয়ারা গ্রামে নিহতদের মধ্যে একজন সেনা ছিলেন। ইসরায়েলের সরকার হাওয়ারায় হত্যাকাণ্ডকে ‘ফিলিস্তিনি সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করেছে।

ফিলিস্তিনি সূত্রে জানা গেছে, অন্তত ১৫টি বাড়ি ও বেশ কয়েকটি গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। বেশ কিছু পরিবারকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নিতে হয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের জরুরি পরিষেবা জানিয়েছে, এ ঘটনায় শতাধিক আহত হয়েছেন।

১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম ও গাজাসহ পশ্চিমতীর দখল করে নেয় ইসরাই। তখন থেকে ইহুদি এ দেশটি দখলকৃত ভূখণ্ডে কয়েক হাজার ইসরাইলি বসতি স্থাপন করেছে। যদিও এই ভূখণ্ডকে ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হিসাবে চায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App