×

আন্তর্জাতিক

‘গোপন আলোচনায়’ বাইডেন-শলৎজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ০৫:৩১ পিএম

‘গোপন আলোচনায়’ বাইডেন-শলৎজ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। ফাইল ছবি

হোয়াইট হাউসে এক বৈঠকে শুক্রবার (৩ মার্চ) মিলিত হবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। বৈঠকে দুই নেতা ‘গোপনীয় আলোচনা’ করবেন। তবে তাদের আলোচনার প্রায় পুরোটাই হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে।

এর আগে বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যায় একদিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন ওলাফ শলৎজ। তবে এই সফরে কোনো সাংবাদিককে সঙ্গে নেননি তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন ও ওলাফ শলৎজ প্রায় এক ঘণ্টা কথা বলবেন। খবর সিএনএনের।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘বেশ কয়েকদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাদের আলাদা বৈঠক হয়েছে। ধারণা করছি, জেলেনস্কির সঙ্গে কী কথা হয়েছে, এ সম্পর্কে একে অপরকে জানাতে পারেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App