×

আন্তর্জাতিক

লুহানস্কে ভারী গোলাবর্ষণ চালাচ্ছে রাশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৩, ১১:০২ এএম

লুহানস্কে ভারী গোলাবর্ষণ চালাচ্ছে রাশিয়া

ছবি: সংগৃহীত

ইউক্রেনের দোনেৎস্কের বাখমুত শহরে রুশ বাহিনী ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে তীব্র যুদ্ধ চলছে। এরই মধ্যে লুহানস্কে ভয়ঙ্কর যুদ্ধের খবর দিলেন ইউক্রেনীয় এক কর্মকর্তা।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ মার্চ) লুহানস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান সের্হি হেইডে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।

তিনি বলেন, লুহানস্ক অঞ্চলে পরিস্থিতি কঠিন কিন্তু ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী এখনো সেখানকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে। সবচেয়ে কঠিন এলাকা হল বিলোহোরিভকা এবং ক্রেমিনা, যেখানে রাশিয়ান সেনাদের দ্বারা ক্রমাগত আক্রমণ এবং গোলাবর্ষণ চলছে।

সের্হি হেইডে বলেন, রুশ বাহিনী আমাদের সেনাদের সরিয়ে স্টেলমাখিভকা, নেভস্কে পৌঁছানোর চেষ্টা করছে।

স্টেলমাখিভকা ও নেভস্কে হল লুহানস্ক এবং খারকিভ অঞ্চলের সীমান্তের গ্রাম যেগুলো সেপ্টেম্বরে ইউক্রেনীয় বাহিনী পুনরুদ্ধার করেছিল।

হেইডে বলেন, এখন আরও গোলাগুলি হচ্ছে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে, সম্প্রতি তাদের গোলাবারুদ সরবরাহ আরও বাড়িয়েছে। তারা ভারী আর্টিলারি ও ট্যাংক আক্রমণের সংখ্যা বেড়েছে।

তিনি বলেন, রাশিয়ানরা নিয়মিত তাদের কৌশল পরিবর্তন করছে। এইভাবে রাশিয়া ক্রমাগত ইউক্রেনের প্রতিরক্ষা শক্তি পরীক্ষা করার চেষ্টা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App