×

আন্তর্জাতিক

কলকাতায় আবার টাকার পাহাড়!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ০১:৪৯ এএম

কলকাতায় আবার টাকার পাহাড়!

কলকাতায় আবারও টাকার পাহাড়ের খোঁজ মিলেছে। নিউটাউনে পুলিশি হানায় ভুয়া কল সেন্টার থেকে উদ্ধার করা হয়েছে ৩ কোটি ৯৬ লাখ ৬০ হাজার রুপি।

বুধবার (৮ মার্চ) পুলিশি অভিযানে ওই ভুয়া কল সেন্টার থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে। উদ্ধার হয়েছে ১১টি ঘড়ি, ছয়টি বিলাসবহুল গাড়ি, কয়েক শ’ কম্পিউটার, ল্যাপটপ, একটি টাকা গোনার মেশিন ও দুটো সোনার আংটি। এ ঘটনায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা গুজরাট ও দিল্লির বাসিন্দা।

পুলিশ সূত্রের খবর, ওই কল সেন্টারে জালিয়াতি চক্র ভিন্ন রাজ্যেও ছড়িয়ে রয়েছে। বিধাননগর পুলিশের তরফে জানা গেছে, কল সেন্টারের মাধ্যমে বিভিন্ন লোককে ফোন করে ঋণ নেয়ার প্রলোভন দিত অভিযুক্তরা। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেও লেনদেন চলত বলে দাবি করেছে পুলিশ। এই সংক্রান্ত বেশ কিছু তথ্যপ্রমাণ তাদের হাতে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App