×

আন্তর্জাতিক

ইরানের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ০৩:৩০ পিএম

ইরানের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

নারীদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানি কর্মকর্তা ও কয়েকটি কোম্পানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় বুধবার (৮ মার্চ) মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট বা রাজস্ব বিভাগ এক বিবৃতিতে প্রকাশ করেছে এ তথ্য। খবর রয়টার্সের।

এতে বলা হয়েছে, ইরানের কারাগারের দুজন সিনিয়র কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই কর্মকর্তারা নারী ও মেয়েদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী।

ইরানের শীর্ষ সেনা কমান্ডার, ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একজন সিনিয়র কর্মকর্তা এবং ইন্টারনেট সংযোগ বন্ধ করার ক্ষেত্রে ইরান সরকারকে সহযোগিতা করেছে এমন এক ব্যক্তির ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া ইরানের তিনটি কোম্পানির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গত বছরের ১৬ সেপ্টেম্বরে ২২ বছর বয়সি ইরানি কুর্দি তরুণী মাহসা আমিনি পুলিশ হেফাজতে মারা যাওয়ার পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠে ইরান। নারীদের অধিকার নিয়ে দীর্ঘ সময় ধরে চলা এই বিক্ষোভে সরকারি দমন-পীড়নের অভিযোগে ইরানের বিরুদ্ধে এ পর্যন্ত ১০ বার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App