×

আন্তর্জাতিক

ইসরায়েলে সহিংসতা, ‘বিরক্ত’ যুক্তরাষ্ট্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৩, ১১:৫৬ এএম

ইসরায়েলে সহিংসতা, ‘বিরক্ত’ যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ফাইল ছবি

ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীর ঘিরে উত্তেজনা কমাতে দেশটির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। আঞ্চলিক সফরে অংশ নিয়ে ইসরায়েলের প্রতি এ আহ্বান জানান তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ মার্চ) বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন অস্টিন। বিচার বিভাগ সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভের কারণে তার সফরসূচিতে পরিবর্তন আনা হয়েছিল। খবর আল-জাজিরার।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এমন প্রতিক্রিয়া এলো ইসরায়েলি বিশেষ বাহিনীর গুলিতে ফের ৩ ফিলিস্তিনি নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর। ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে এ হামলার ঘটনা ঘটে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে বৈঠকের পর অস্টিন সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে যেকোনো কর্মকাণ্ডের বিরোধিতা করে যেখানে নিরাপত্তাহীনতা রয়েছে। বসতি স্থাপনকারীদের সহিংসতায় ‘আমরা বিরক্ত’।

তিনি এর আগে এক ঘণ্টারও বেশি সময় ধরে বিমানবন্দরে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। জানা গেছে, বৈঠকে অস্টিন ‘সহিংসতা কমাতে এবং ন্যায্য ও স্থায়ী শান্তির পথ নিয়ে কাজ করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার’ আহ্বান জানিয়েছেন।

বছরের শুরু থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ৭০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে, ফিলিস্তিনিদের প্রতিরোধ হামলায় ১৩ জন ইসরায়েলি ও একজন ইউক্রেনীয় নারী নিহত হয়েছেন। ১৯৬৭ সালের ছয়-দিনের যুদ্ধ শেষে, ইসরায়েল পূর্ব জেরুজালেমসহ গাজা উপত্যকা ও পশ্চিম তীর দখল করে নেয়, যা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিজের দাবি করে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App