×

আন্তর্জাতিক

ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ দেখলো তেল আবিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০৯:২০ এএম

ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভ দেখলো তেল আবিব

ছবি: রয়টার্সের

নেতানিয়াহুর আইনি সংস্কার পরিকল্পনার প্রতিবাদ জানাতে বিক্ষোভে ফেটে পড়েছে তেল আবিব। দেশটির কয়েক লাখ মানুষ অংশ নিয়েছেন এই বিক্ষোভ সমাবেশে। কেউ কেউ বলছে, দেশটির ইতিহাসে সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশ এটি। গত ১০ সপ্তাহ ধরে ইসরায়েলজুড়ে চলছে বিক্ষোভ কর্মসূচি।

জানা গেছে, রেকর্ড সংখ্যক মানুষ হাইফা শহরে বিক্ষোভে অংশ নেন। একই সঙ্গে তেল আবিবে বিক্ষোভে জড়ো হন ২ লাখের বেশি মানুষ। খবর রয়টার্সের।

সমালোচকরা বলছেন, এই আইনি সংস্কার গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে। অথচ বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার বলছে, পরিকল্পিত পরিবর্তন ভোটারদের জন্য ভালো।

ইসরায়েলের নতুন সরকার দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের যে কোনো সিদ্ধান্ত পার্লামেন্টে ভোটের মাধ্যমে বদলে দেয়ার ক্ষমতার বিষয়ে প্রস্তাব এনেছে। বিচারক নিয়োগের ক্ষমতাও পার্লামেন্টের হাতে দেওয়ার প্রস্তাব করেছে নেতানিয়াহু সরকার। এরই জেরে চলছে প্রতিবাদ।

এই সংস্কার বিরোধীদের দাবি, প্রস্তাব পাস হলে দেশটির সুপ্রিম কোর্ট দুর্বল হয়ে পড়বে। বিক্ষোভের সমন্বয়কারীরা জানিয়েছেন, প্রায় ৫ লাখ গণতন্ত্রপন্থি বিক্ষোভকারী শনিবার দেশব্যাপী রাস্তায় নেমেছিল। এই প্রতিবাদ কর্মসূচিকে ইসরায়েলি গণমাধ্যম হারেৎজ ‘দেশের ইতিহাসে বৃহত্তম বিক্ষোভ’ বলে অভিহিত করেছে।

বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিদ দক্ষিণাঞ্চলীয় শহর বেয়ের শেভাতে বলেন, দেশটি তার ইতিহাসে সবচেয়ে বড় সংকটের মুখোমুখি হচ্ছে। সন্ত্রাসবাদের ঢেউ আমাদের আঘাত করছে, আমাদের অর্থনীতি বিপর্যস্ত হচ্ছে, দেশ থেকে অর্থপাচার হচ্ছে।

ইরান ও সৌদির চুক্তি স্বাক্ষরের বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন, গতকাল সৌদি আরবের সঙ্গে ইরান একটি নতুন চুক্তিতে স্বাক্ষর করেছে। কিন্তু এই সরকারের একমাত্র চিন্তা ইসরায়েলি গণতন্ত্রকে চূর্ণ করা।

তেল আবিবে বিক্ষোভে অংশ নিয়ে তামির গুয়েতসাব্রি বলেন, এটি বিচারিক সংস্কার নয়। এটি একটি বিপ্লব যা ইসরায়েলকে সম্পূর্ণ একনায়কত্বের দিকে নিয়ে যাচ্ছে। আমি চাই ইসরায়েল আমার সন্তানদের জন্য গণতন্ত্র বজায় রাখুক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App