×

আন্তর্জাতিক

২০২৫ সালের মধ্যে বিশ্বের এক-তৃতীয়াংশ লিথিয়ামের মালিক হবে চীন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ০৬:৫৯ পিএম

২০২৫ সালের মধ্যে বিশ্বের এক-তৃতীয়াংশ লিথিয়ামের মালিক হবে চীন

সম্প্রতি লিথিয়াম আহরণে জোর দিয়েছে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীন। এ আহরণ অব্যাহত থাকলে ২০২৫ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় লিথিয়াম সরবরাহকারী দেশ হিসেবে জায়গা করে নেবে দেশটি। এমনকি, বিশ্বের মোট লিথিয়ামের এক-তৃতীয়াংশের নিয়ন্ত্রণ থাকবে চীনের হাতে।

সোমবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে এসব তথ্য জানায় সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক ব্যাংক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইউবিএস এজি। প্রতিষ্ঠানটি আরও জানায়, ২০২৫ সালের মধ্যে আফ্রিকাসহ অন্যান্য দেশে চীন নিয়ন্ত্রিত খনিগুলো থেকে ৭ লাখ ৫ হাজার টন লিথিয়াম আহরিত হবে। ২০২২ সালে চীন মোট ১ লাখ ৯৪ হাজার টন লিথিয়াম উত্তোলন করেছে।

বলা হচ্ছে, লিথিয়ামের এ বিশাল আহরণযজ্ঞের মাধ্যমে বিশ্বের লিথিয়ামের মোট চাহিদার ৩২ শতাংশ চীন একাই পূরণ করবে। ২০২২ সালে ব্যাটারি তৈরিতে অপরিহার্য হয়ে ওঠা এ প্রাকৃতিক সম্পদের ২৪ শতাংশের যোগান দিয়েছিল শি জিনপিংয়ের দেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App