×

আন্তর্জাতিক

বাস উল্টে স্বর্ণ খনির ১৭ শ্রমিক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ০৪:১৮ পিএম

বাস উল্টে স্বর্ণ খনির ১৭ শ্রমিক নিহত

আফগানিস্তানের তাখার প্রদেশে বাস উল্টে স্বর্ণের খনির ১৭ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর সাতজন।

তাখার প্রদেশের চাহ আব জেলার আনজির এলাকায় এ বাস দুর্ঘটনা ঘটে। খবর: সংবাদ সংস্থা এএনআই।

হতাহতরা সবাই স্বর্ণের খনির শ্রমিক বলে জানান তালেবান সরকার নিযুক্ত চাহ আব জেলা গভর্নর মোল্লাহ জামানুদ্দিন। আহতদের নিকটস্থ হাসপতালে নেওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ২০২০ সালের সড়ক দুর্ঘটনা রিপোর্টের তথ্য মতে, আফগানিস্তানে সড়কে ছয় হাজার ৩৩ জনের প্রাণহানি ঘটে। বিশ্বে সড়কে মৃত্যুর হিসাবে আফগানিস্তান ৭৬তম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: আয়াসসহ ৪ জন রিমান্ডে

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট-গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ

ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট-গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ

যেসব কারণে এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে বেতন পেতে দেরি

যেসব কারণে এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে বেতন পেতে দেরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App