×

আন্তর্জাতিক

মার্কিন ড্রোন ধ্বংসকারী পাইলটদের পুরস্কার দেবে রাশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ১২:০৫ পিএম

মার্কিন ড্রোন ধ্বংসকারী পাইলটদের পুরস্কার দেবে রাশিয়া

ছবি: সংগৃহীত

কৃষ্ণসাগরের আকাশে মার্কিন গোয়েন্দা ড্রোন ধ্বংসকারী পাইলটদের পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া।

স্থানীয় সময় শুক্রবার (১৭ মার্চ) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। খবর সিবিএস নিউজের।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, মস্কো ফ্লাইটের জন্য নিষিদ্ধ করা ওই এলাকায় ড্রোন উড়তে বাধা দেয়ার জন্য পাইলটদের রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হবে। এ সময় তিনি মস্কো আরোপিত ওই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, গত মঙ্গলবার রুশ যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষে একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ধ্বংস হয়েছে। এ নিয়ে উত্তেজনা চলছে মার্কিন ও রাশিয়ার মধ্যে। এরই মধ্যে ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে রুশ যুদ্ধবিমানের সঙ্গে মার্কিন ড্রোনের সরাসরি সংঘর্ষের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

দেশটির দাবি, মার্কিন ওই ড্রোন ক্রিমিয়া সীমান্তের কাছাকাছি চলে আসায় বাধা দেয়া হয়েছে। এ সময় দ্রুত বাঁক নিতে গিয়ে ড্রোনটি বিধ্বস্ত হয়েছে বলে দাবি করে রাশিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App