×

আন্তর্জাতিক

নদী ভরা লাখ লাখ মরা মাছ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ০৪:৪৬ পিএম

নদী ভরা লাখ লাখ মরা মাছ

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ডার্লিং-বাকা নদীতে মারা গেছে বিভিন্ন প্রজাতির লাখ লাখ মাছ। আর এ ঘটনায় শোরগোল পড়ে গেছে মেনিন্ডি শহরের বাসিন্দাদের মধ্যে।

মরা মাছের দুর্গন্ধে টিকতে পারছে না তারা। ফলে বন্ধ রাখতে হচ্ছে ঘরের দরজা-জানালা। খবর বিবিসি ও সিএনএনের। মেনিন্ডি শহরে মাত্র ৫০০ জনের মতো মানুষ বসবাস করেন। স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন, পচনশীল মাছগুলো পানি থেকে আরও অক্সিজেন শুষে নেবে, যার ফলে মারা যাবে আরও বেশি মাছ।

স্থানীয় বাসিন্দারা ধোঁয়া ও গোসলের জন্য নদীর পানির ওপর নির্ভর করে। কিন্তু লাখ লাখ মাছ মারা যাওয়ার কারণে নদীর পানি মৌলিক প্রয়োজনে ব্যবহার করা কঠিন হয়ে উঠেছে। এর আগে গত শুক্রবার সকালে নদীতে লাখ লাখ মরা মাছ ভাসতে দেখেন শহরের বাসিন্দারা। স্থানীয় নদী কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র গরমে পানি কমে মারা গেছে মাছগুলো।

অবশ্য তিন বছর আগে ২০১৯ সালের ৯ জানুয়ারি এ ধরনের আরেকটি ঘটনার মুখোমুখি হয়েছিলেন মেনিন্ডি শহরের বাসিন্দারা। তবে এবার মারা যাওয়া মাছের সংখ্যা অনেক বেশি। নিউ সাউথ ওয়েলসের ডিপার্টমেন্ট অব প্রাইমারি ইন্ডাস্ট্রিজ (ডিপিআই) বলছে, লাখ লাখ মরা মাছ দেখতে পাওয়া স্থানীয় বাসিন্দাদের জন্য পীড়াদায়ক অনুভূতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App