×

আন্তর্জাতিক

হাইপারসনিক অস্ত্রের ব্যবহার হবে না: পুতিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ০৬:১২ পিএম

হাইপারসনিক অস্ত্রের ব্যবহার হবে না: পুতিন

ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত

রাশিয়ার কাছে হাইপারসনিক অস্ত্র থাকলেও সেসব ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এক সাক্ষাতকারে তিনি বলেছেন, মস্কোর কাছে এখন হাইপারসনিক অস্ত্র রয়েছে। তবে সেগুলো বাস্তবে ব্যবহার করা হচ্ছে না। অস্ত্রগুলো অন্যান্য অত্যাধুনিক সিস্টেমের মতোই মজুত রাখা হয়েছে।

রবিবার সাংবাদিক পাভেল জারুবিনের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত রসিয়া-১ টিভি চ্যানেলে ‘মস্কো, ক্রেমলিন, পুতিন’ অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন। খবর তাস’র।

পুতিন বলেন, আসলে স্থলবাহিনীর উন্নয়নের জন্য আমাদের অনেক কিছু করতে হবে। কিন্তু তখন হাইপারসনিক অস্ত্র না থাকলেও এখন সেগুলো বিদ্যমান! হ্যাঁ, আমরা আসলে সেগুলো ব্যবহার করি না। কিন্তু আমাদের হাতে সেগুলো রয়েছে। আপনি কি বুঝতে পেরেছেন?

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, হাইপারসনিক অস্ত্রের পাশাপাশি অন্যান্য অত্যাধুনিক ব্যবস্থাও আমাদের হাতে রয়েছে। যদিও ২০১৪ সালে এমন কিছুই ছিল না।’ ২০১৪ সালে বিশেষ অপারেশন শুরু করা গুরুত্বপূর্ণ ছিল কি-না জানতে চাইলে পুতিন জোরদিয়ে বলেন, তখন থেকে বাস্তবতা পরিবর্তিত হয়েছে। তিনি বলেন, এখানে সংযোজক ভাব ব্যবহার করা যাবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App