×

আন্তর্জাতিক

টেক্সাসে স্কুলে বন্দুকহামলা, ছাত্র নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ১০:১১ এএম

টেক্সাসে স্কুলে বন্দুকহামলা, ছাত্র নিহত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি স্কুলের সামনে বন্দুকহামলায় এক ছাত্র নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে আরও এক ছাত্রী। স্থানীয় সময় সোমবার (২০ মার্চ) অঙ্গরাজ্যটির আর্লিংটন শহরে এ হামলার ঘটনা ঘটে। খবর সিএনএনের।

ডলাসের পশ্চিমের ওই শহরটির লামার হাই স্কুলের বাইরে সকাল ৭টার কিছুক্ষণ আগে হামলার খবর পায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে এক ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

পুলিশের মুখপাত্র টিম সিসকো বলেন, স্কুলটির কার্যক্রম শুরু হয় সকাল সাড়ে ৭টার পর। এ কারণে হামলার সময় অধিকাংশ শিক্ষার্থীই স্কুলে এসে পৌঁছায়নি। এ ঘটনায় একজন সন্দেহভাজন হামলাকারীকে হেফাজতে নেয়া হয়েছে।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেহেতু সন্দেহভাজন একজন কিশোর, তাই তার নাম প্রকাশ করা যাচ্ছে না। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App