×

আন্তর্জাতিক

ফের আলেপ্পো বিমানবন্দরে ইসরাইলের হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ০৫:১০ পিএম

ফের আলেপ্পো বিমানবন্দরে ইসরাইলের হামলা

খবর কমেন্টে

সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ফের বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বুধবার (২২ মার্চ) প্রথম প্রহরে বিমানবন্দরটির রানওয়েতে ইসরাইলের যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ভূমধ্যসাগরের ওপর দিয়ে যুদ্ধবিমানের মাধ্যমে আলেপ্পো বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরাইল। বিস্ফোরণের শব্দ অন্যান্য অঞ্চল থেকেও শোনা গেছে।

এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মত আলেপ্পো বিমানবন্দরে হামলা করেছে ইসরাইল।

এ বছর মার্চের শুরুতেই ইসরাইলি বিমান হামলায় রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরটির কার্যক্রম কয়েকদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল। এর কিছুদিন পরে আবারও ইসরাইলের হামলায় উত্তর-পশ্চিম সিরিয়ার অঞ্চলটি ক্ষয়ক্ষতির শিকার হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইন্দোনেশিয়ায় আগ্নেয় ছাইয়ে আকাশ ঢেকে গেছে, জাকার্তায় ৩০১ ফ্লাইট ব্যাহত

ইন্দোনেশিয়ায় আগ্নেয় ছাইয়ে আকাশ ঢেকে গেছে, জাকার্তায় ৩০১ ফ্লাইট ব্যাহত

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App