×

আন্তর্জাতিক

পুতিনকে গ্রেপ্তার যুদ্ধ ঘোষণার শামিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ০৩:৫২ পিএম

পুতিনকে গ্রেপ্তার যুদ্ধ ঘোষণার শামিল

সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যে কোনোভাবে গ্রেপ্তার করার চেষ্টা হলে তা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হবে বলে মন্তব্য করেছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।

ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগ এনে গত শুক্রবার পুতিন ও তার এক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এর পরই এ মন্তব্য করলেন পুতিনমিত্র মেদভেদেভ। খবর ফক্স নিউজ, এপির।

তিনি বলেন, ধরা যাক, যদিও এমনটা কখনো হবে না। তবুও এমনটা হলোই। পারমাণবিক শক্তিধর দেশের বর্তমান রাষ্ট্রপ্রধান কোনো একটি দেশ সফরে গেলেন। ধরা যাক সেটা জার্মানি এবং সেখানে তিনি গ্রেপ্তার হলেন।

সামাজিক যোগাযোগের মাধ্যম টেলিগ্রামে এক ভিডিও বার্তায় তিনি আরো বলেন, তাহলে কী হবে? এটা রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সামিল হবে। এমন পরিস্থিতিতে আমাদের সব ক্ষেপণাস্ত্র জার্মানির চ্যান্সেলরের কার্যালয় বুন্ডেসট্যাগের দিকে ছোড়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App