×

আন্তর্জাতিক

ধসে যাওয়া খনি থেকে শ্রমিকদের উদ্ধার করলেন সহকর্মীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ০৯:২৫ পিএম

ধসে যাওয়া খনি থেকে শ্রমিকদের উদ্ধার করলেন সহকর্মীরা

ছবি: সংগৃহীত

কাজ করার সময় হঠাৎ ধস নেমে আসে সোনার খনিতে। এতে বেশ কিছু শ্রমিক বেরিয়ে আসতে পারলেও ৯ জন শ্রমিক আটকা পড়েন। ধসে খনিমুখ বন্ধ হয়ে গেলে সহকর্মীদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন বাকি শ্রমিকরা। খনিমুখ হাত দিয়ে সরিয়ে একের পর এক শ্রমিককে বার করে আনেন তারা।

বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, শনিবার আফ্রিকার দেশ কঙ্গোয় এ ঘটনা ঘটেছে। ৯ শ্রমিককে উদ্ধারের পর উল্লাসে ফেটে পড়েন ওই খনিকর্মীরা। খবর আনন্দবাজার পত্রিকার।

সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, খনিটি দক্ষিণ কিভু প্রদেশের। গত কয়েক দিন ধরে সেখানে প্রবল বৃষ্টি হচ্ছে। ফলে খনিতে বরাবর আচমকাই ধস নেমে আসে। তখন খনির ভিতরে বেশ কিছু শ্রমিক কাজ করছিলেন। খনিমুখের কাছাকাছি যারা কাজ করছিলেন তারা বেরিয়ে আসতে পারলেও খনির ভেতরে থাকা শ্রমিকরা আটকে পড়েছিলেন।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বাইরে থাকা শ্রমিকরা হাত দিয়ে খনিমুখ থেকে বার বার মাটি সরিয়েছেন, আর লাফ দিয়ে বেরিয়ে এসেছেন শ্রমিকরা। দু’মিনিটের মধ্যে ৯ শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App