×

আন্তর্জাতিক

জাপান সাগরে জাহাজবিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ০৯:৩২ পিএম

জাপান সাগরে জাহাজবিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা রাশিয়ার

ছবি: সংগৃহীত

রাশিয়ার নৌবাহিনী জাপান সাগরে একাধিক সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পরীক্ষামূলক উৎক্ষেপণের অংশ হিসেবে মঙ্গলবার এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার এই তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মোসকিট নামের জাহাজবিধ্বংসী দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আলাদা দুটি জাহাজ থেকে ছোড়া হয়। প্রায় ১০০ কিলোমিটার দূরে জাহাজের আদলে তৈরি বস্তু লক্ষ্য করে এগুলো ছোড়া হয়। ক্ষেপণাস্ত্র দুটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এগুলো প্রচলিত ও পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। খবর: রয়টার্স’র।

মঙ্গলবার জাপান সাগরে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা রাশিয়ার পি–২৭০ মোসকিট ক্ষেপণাস্ত্র পশ্চিমা সামরিক জোট ন্যাটের কাছে এসএস–এন–২২ সানবার্ন নামে পরিচিত। সুপারসনিক এসব ক্ষেপণাস্ত্র স্বল্পপাল্লার। এগুলো সোভিয়েত আমলে তৈরি। এই ক্ষেপণাস্ত্র ১২০ কিলোমিটার দূরে থাকা জাহাজ ধ্বংস করতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

ভারতে পালানোর সময় ধরা খেলো দুই হত্যা মামলার আসামি

ভারতে পালানোর সময় ধরা খেলো দুই হত্যা মামলার আসামি

মিরাজ শেখের সন্ধানে সোচ্চার হতে বিভিন্ন দল-সংগঠনকে জেডিপির চিঠি

মিরাজ শেখের সন্ধানে সোচ্চার হতে বিভিন্ন দল-সংগঠনকে জেডিপির চিঠি

কবে কমবে তেলের দাম? জানালেন ট্রাম্প

কবে কমবে তেলের দাম? জানালেন ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App