×

আন্তর্জাতিক

জাকাত নিতে গিয়ে পাকিস্তানে পদপিষ্ট নিহত ১১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১০:১০ পিএম

জাকাত নিতে গিয়ে পাকিস্তানে পদপিষ্ট নিহত ১১

ছবি: সংগৃহীত

পাকিস্তানের করাচি প্রদেশে একটি জাকাত বিতরণ কেন্দ্রে পদচাপায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।

করাচির সিন্ধু ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ট্রেডিং এস্টেট (এসআইটিই) এলাকায় একটি বেসরকারি কোম্পানির কর্মীদের পরিবারের মধ্যে শুক্রবার এই জাকাত বিতরণ করা হচ্ছিল। এ প্রসঙ্গে পুলিশ সার্জন ড. সুমাইয়া সাইদ বলেন, ১১টি মরদেহ আব্বাসি শাহীদ হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে নয়জন নারী ও দুজন বালক। খবর ট্রিবিউন, জিয়ো নিউজের।

করাচির কিয়ামারি জেলার ঊর্ধ্বতন পুলিশ সুপারিন্টেনডেন্ট ফিদা হুসেইন বলেন, এফকে ডাইং কোম্পানি তাদের কর্মচারীদের পরিবারের সদস্যদেরকে জাকাত নিতে আসতে বলেছিল।

পরিস্থিতির বর্ণনা দিয়ে তিনি আরো বলেন, জাকাত নিতে অসেন শত শত নারী। আর বিশাল ভিড় জমে যাওয়ার ভয়ে কোম্পানির স্টাফরা কারখানার ফটক বন্ধ করে দেয়। ভেতরে যারা জাকাত নিতে জড়ো হয়েছিলেন সেখানে লাইন ধরে দাঁড়ানোর কোনো ব্যবস্থা ছিলো না। স্থানীয় পুলিশকেও যাকাত বিতরণের বিষয়ে কিছু জানানো হয়নি।

ভিড়ের মধ্যে গরমে এবং হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে কয়েকজন নারী অচেতন হয়ে পড়েন বলে জানান পুলিশ সুপার ফিদা হুসেইন।

সিন্ধুর মুখ্যমন্ত্রী সাঈদ গনি এ ঘটনায় এরই মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন। কোনো কিছু বিতরণ কিংবা সমাজকল্যাণমূলক কাজ করার ক্ষেত্রে প্রশাসনকে জানানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।

জাকাত নিতে গিয়ে যাদের প্রাণহানি হয়েছে তাদের জন্য গনি দুঃখ প্রকাশ করেন ও আহতদেরকে হাসপাতালে নেয়ার নির্দেশ দেন।

পাকিস্তানের অর্থনৈতিক অবস্থার দুর্দশার ‘বাস্তব উদাহরণই’ এ ঘটনার মধ্য দিয়ে সামনে এসেছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) নেতা ফাওয়াদ চৌধুরী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App