×

আন্তর্জাতিক

অবশেষে ক্ষমা চাইলেন দালাই লামা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ০৭:৩১ পিএম

অবশেষে ক্ষমা চাইলেন দালাই লামা

তিব্বতীয় বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মগুরু দালাই লামা। ছবি: সংগৃহীত

এক কিশোরকে ঠোঁটে চুম্বনের পর জিহ্বা বের করে দিলে চুষে দিতে পারবে কিনা জানতে চাওয়া তিব্বতীয় বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মগুরু দালাই লামা অবশেষে ক্ষমা চেয়েছেন। সোমবার দালাই লামার কার্যালয়ের এক বিবৃতিতে ওই ক্ষমা চাওয়া হয়।

এই ধর্মগুরুর কার্যালয় বলেছে, তার কথায় আঘাত লাগতে পারে এমন সম্ভাবনা থেকে শিশুটি ও তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। খবর বিবিসির।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ধর্মগুরু তার সাথে দেখা করতে আসা লোকজনকে প্রায়ই নিরীহ এবং কৌতুকপূর্ণ উপায়ে উত্যক্ত করেন, এমনকি প্রকাশ্যে এবং ক্যামেরার সামনেও। তিনি এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ফুটেজ প্রকাশিত হওয়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী শিশুটির প্রতি দালাই লামার এমন আচরণকে অসঙ্গত এবং বিরক্তিকর বলে মন্তব্য করেন।

বিবিসি বলছে, গত ২৮ ফেব্রুয়ারি ধর্মশালায় দালাই লামার মন্দিরে ওই ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App