×

আন্তর্জাতিক

দাবদাহে জ্বলছে পশ্চিমবঙ্গ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ১২:৩১ পিএম

দাবদাহে জ্বলছে পশ্চিমবঙ্গ

ছবি: আনন্দবাজার

তাপমাত্রা ৪০ ছুঁইছুঁই

ভয়ংকর তাপমাত্রায় জ্বলছে পশ্চিমবঙ্গ। রাজ্যের বেশিরভাগ স্থানে উষ্ণতার রেকর্ড ছাড়িয়েছে। কলকাতা ও আশপাশের জেলাতে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্ৰি সেলসিয়াসের কাছাকাছি চলে গেছে। এমন দাবদাহে হাঁসফাঁস করছে মানুষ। রাস্তায় বের হলেই রোদের তেজ যেন শরীর পুড়িয়ে দিচ্ছে।

আলিপুর আবহাওয়া দপ্তর আগেই সতর্ক করেছে, এমন আবহাওয়ায় ভরদুপুরে রাস্তায় বের হবেন না। এতে হিট স্ট্রোকের আশঙ্কা রয়েছে। হতে পারে ডিহাইড্রেশনের সমস্যাও।

আজ সকালের দিকে তাপমাত্রা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের চোখরাঙানি বেড়েছে। তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার বিষয়ে শিলাইদহের এক গৃহবধু বলেন, ঘরে বসেও শান্তি নেই। গরমে হাঁসফাঁস অবস্থা। বাচ্চাদের পায়ের নিচে ফোস্কা পড়ে যাচ্ছে। ছাদের ওপর জামা-কাপড় শুকাতে গেলে কষ্ট হচ্ছে।

কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার (১১ এপ্রিল) কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৮ ডিগ্ৰি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ দশমিক ৬ ডিগ্ৰি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। বুধবার কলকাতা ও আশপাশের জেলাগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে। সকালেই তাপমাত্রার পারদ ৩৮ ডিগ্ৰি ছুঁয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা ৪০ ডিগ্ৰি ছুঁতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। এসব এলাকায় আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পশ্চিমবঙ্গে এই সময়ে এত গরম পড়ার কারণ হিসেবে পরিবেশবিদ লাল বিহারী চট্টরাজ বলেন, দিন দিন আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। পাশাপাশি, জলবায়ুর পরিবর্তনে স্বাভাবিকভাবেই গরম বাড়ছে। আমাদের দেশে ও রাজ্যে গাছ-জলাশয় ক্রমশ কমছে।

তিনি বলেন, বেশি গাছপালা থাকলে তা তাপমাত্রাকে কিছুটা সহনীয় করে তোলে। কিন্তু কলকাতা শহরে সেসব নেই, অথচ অন্য শহর থেকে কলকাতার জনঘনত্ব বেশি। স্বাভাবিকভাবেই এ শহরে তাপমাত্রাও বেশি। শহরের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের নির্মাণকাজ হচ্ছে। ফলে কংক্রিট বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দূষণ। সেই কারণেই গরম বাড়ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App