×

আন্তর্জাতিক

এবার ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি-বিহার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ০৪:১০ পিএম

এবার ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের শিলিগুড়ি ও বিহার রাজ্য। ওই দুই রাজ্যে একই সময়ে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তবে এখনো পর্যন্ত এ ভূমিকম্পে কোনো ক্ষতির বিষয় কিছু জানা যায়নি।

বুধবার (১২ এপ্রিল) ভোর ৫টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। খবর ইন্ডিয়া টাইমসের।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) সূত্রমতে, বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটে বিহারের আরারিয়ায় কম্পন অনুভূত হয়। যার কেন্দ্রস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে।

পাশাপাশি একই সময়ে কম্পন অনুভূত হয় পশ্চিমবঙ্গের শিলিগুড়িতেও। যার মাত্রাও ছিল ৪ দশমিক ৩। শিলিগুড়ির ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ কম্পন অনুভূত হয়।

এর আগে ৯ এপ্রিল রোববার ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, নিকোবর দ্বীপের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের আঘাত হানে। যার রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৩।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারের ছয় মাসের কাজের যে মূল্যায়ন করল সিপিডি

সরকারের ছয় মাসের কাজের যে মূল্যায়ন করল সিপিডি

বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার খতিয়ান তুলে ধরল এনসিপি

বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার খতিয়ান তুলে ধরল এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রসঙ্গে সিইসি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রসঙ্গে সিইসি

আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না, রামদেবকে কঙ্গনা

আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না, রামদেবকে কঙ্গনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App