×

আন্তর্জাতিক

মার্কিন নথি ফাঁসকারী জ্যাক টাশেরার গোপন তথ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ০৮:১৮ পিএম

মার্কিন নথি ফাঁসকারী জ্যাক টাশেরার গোপন তথ্য

এফবিআই সদস্যরা ম্যাসাচুসেটস থেকে জ্যাক টাশেরাকে গ্রেপ্তার করেন। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংক্রান্ত কয়েক ডজন অতিগোপনীয় নথি ফাঁসের ঘটনায় শোরগোল পড়ে গেছে। সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে ২১ বছর বয়সী জ্যাক ডগলাস টাশেরা নামের এক যুবককে। তিনি মার্কিন বিমানবাহিনীর এয়ার ন্যাশনাল গার্ডের একজন সদস্য।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে জ্যাক ডগলাস টাশেরাকে ম্যাসাচুসেটস থেকে গ্রেপ্তার করেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

টাশেরার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারলান্ড জানিয়েছেন, অনুমতি ছাড়াই জাতীয় প্রতিরক্ষা বিষয়ক অতি গোপনীয় নথি সংগ্রহ, সংরক্ষণ ও এসব নথি বেহাতের ঘটনায় জ্যাক ডগলাস টাশেরা নামের ওই যুবক জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।

জ্যাক ডগলাস টাশেরা ২০১৯ সালে মার্কিন বিমানবাহিনীর এয়ার ন্যাশনাল গার্ডে যোগ দিয়েছিলেন। আইটি বিশেষজ্ঞ জ্যাক টাশেরা মার্কিন বিমান বাহিনীতে সাইবার ট্রান্সপোর্ট সিস্টেমস জার্নিম্যান হিসেবে কাজ করতেন। তার কর্মক্ষেত্র ছিলো ম্যাসাচুসেটসের অটিস ঘাঁটিতে।

গত বছরের সেপ্টেম্বরে মাঠপর্যায়ে কাজ করার উদ্দেশ্যে টাশেরা ওই ঘাঁটিতে যান। তার সেখানে এক বছর থাকার কথা ছিলো। এর আগেই গ্রেপ্তার হলেন তিনি। ওই ঘাঁটিতে টাশেরার কাজ ছিল নেটওয়ার্ক প্রতিরক্ষা ও অতি গোপনীয় তথ্যের শ্রেণিবিন্যাস করা।

কাজের সূত্রেই গোপনীয় নথি দেখা ও ব্যবহারের সুযোগ পেতেন টাশেরা। অভিযোগ আছে, এ সুযোগ কাজে লাগিয়ে গোপন নথি সরিয়ে ফেলতেন তিনি। পরে সেসব নথির বিষয়বস্তু চ্যাট গ্রুপে পোস্ট করতেন। আর এভাবেই ইউক্রেন যুদ্ধের কৌশলসহ বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে মার্কিন গোপন নথি ফাঁস হয়ে যায়।

টুইটার ও টেলিগ্রামে ছড়িয়ে পড়া এসব গোপন নথি অন্তত ছয় সপ্তাহ আগের। তবে সবচেয়ে সাম্প্রতিক নথিগুলোও গত ১ মার্চের।

ছড়িয়ে পড়া নথিগুলোর অন্তত ২০টি পর্যবেক্ষণ করে বিবিসি জানিয়েছে, এতে ইউক্রেনকে সামরিক সরঞ্জাম দেয়া ও দেশটির সেনাদের প্রশিক্ষণ দেয়ার বিবরণ রয়েছে। এছাড়া, রুশ বাহিনীর বিরুদ্ধে এবারের বসন্তে বড় ধরনের পাল্টা হামলা চালানোর পরিকল্পনা করছে ইউক্রেন, এমনটাই বলা রয়েছে ফাঁস হওয়া নথিতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

আজকের নামাজের সময়সূচি: ১১ জুন ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ১১ জুন ২০২৬

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ আজ

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ আজ

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App