×

আন্তর্জাতিক

সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ দখলের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩, ০৯:৪৩ পিএম

সুদানের প্রেসিডেন্ট প্রাসাদ দখলের দাবি

ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ সুদানের প্রেসিডেন্টের প্রাসাদ, সেনাপ্রধানের বাসভবন এবং খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে শনিবার (১৫ এপ্রিল) দাবি করেছে দেশটির প্যারামিলিটারি গোষ্ঠী।

সুদানের সেনাবাহিনীর কয়েকটি ইউনিটের সঙ্গে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস নামে প্যারামিলিটারি সেনাদলের সংঘর্ষের মধ্যেই এ খবর জানা গেলো। খবর সিএনএনের।

খার্তুমের এক প্রত্যক্ষদর্শী সিএনএনকে জানায়, প্রেসিডেন্ট প্রাসাদ, সেনাবাহিনীর হেড কোয়ার্টারসহ বেশ কয়েকটি জায়গায় বিস্ফোরণ ও ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে।

রাস্তায় মোতায়েন করা কামান এবং সাঁজোয়া যান দেখতে পান রয়টার্সের এক সাংবাদিক, সেইসঙ্গে সেনাবাহিনী ও আরএসএফ-উভয় সদর দপ্তরের কাছে ভারী অস্ত্রের গোলাগুলির শব্দ শুনেছেন।

আরএসএফ জানায়, তারা উত্তরের শহর মেরোওয়ে এবং পশ্চিমে এল-ওবেইদের বিমানবন্দর দখল করেছে। সেখানে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

অন্যদিকে সুদানের সরকারি বাহিনী বলছে, তারা এখনো দেশের সব ঘাঁটি ও বিমানবন্দর নিয়ন্ত্রণ করছে, এবং খার্তুম শহরের কৌশলগত জায়গাগুলো দখল করার জন্য 'শত্রুপক্ষের' চেষ্টার মোকাবেলা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App