×

আন্তর্জাতিক

করোনায় আরও ১৩৩ মৃত্যু, শনাক্ত ৪৭০৩০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ১২:৩৭ পিএম

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১৩৩ জনের। এসময়ে সংক্রমিত হয়েছেন ৪৭ হাজার ৩০ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৮ লাখ ৪২ হাজার ৩৬০ জনে এবং শনাক্ত ৬৮ কোটি ৫৬ লাখ ৮৪৯ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ৬৫ কোটি ৮৩ লাখ ২০ হাজার ৭৩৮ জন।

রবিবার (১৬ এপ্রিল) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ দক্ষিণ কোরিয়ায় আর দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে রাশিয়া। দৈনিক প্রাণহানির তালিকায় রাশিয়ার পরেই জাপান, মেক্সিকো, পোল্যান্ড, ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর অবস্থান।

এসময়ে রাশিয়ায় মারা গেছেন ৩৭ জন এবং সংক্রমি হয়েছেন ৭ হাজার ৪৪৫ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যু বেড়ে দাঁড়ালো তিন লাখ ৯৭ হাজার ৭৯০ জনে আর সংক্রমণ বেড়ে হয়েছে ২ কোটি ২৭ লাখ ৫৮ হাজার ২৪৩ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ৯৮ জন এবং মারা গেছেন ৮ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৬৪ লাখ ৬৪ হাজার ৬৭৯ জন এবং মারা গেছেন ১১ লাখ ৫৮ হাজার ১৫৮ জন।

বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে শনাক্ত ৮ হাজার ৫৯৫ জন, মেক্সিকোতে শনাক্ত ১ হাজার ৯২৩ জন এবং মারা গেছেন ১৪ জন, অস্ট্রিয়ায় শনাক্ত ৯৭৬ জন, পোল্যান্ডে শনাক্ত ৯১২ এবং মারা গেছেন ১৩ জন, ইন্দোনেশিয়ায় শনাক্ত ৯৪১ জন এবং মারা গেছেন ৬ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App