×

আন্তর্জাতিক

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সম্প্রসারণের প্রস্তাব রাশিয়ার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ১২:৪০ এএম

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা বাড়ানোর প্রস্তাব করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

সোমবার (২৫ এপ্রিল) নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে এক আলোচনায় এ প্রস্তাব করেন তিনি।

সের্গেই ল্যাভরভ বলেন, আধুনিক যুগের ভূ-রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য বর্তমান নিরাপত্তা পরিষদ কার্যকর নয়। কারণ প্রথমত এটি বহুজাতি ও অঞ্চলকে সত্যিকার অর্থে প্রতিনিধিত্ব করে না। দ্বিতীয়ত বর্তমান কাঠামোয় এতে পশ্চিমাদের প্রতিনিধিত্ব বেশি। তাই আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকা থেকে আরও দেশকে এর সদস্য করতে হবে। তাহলে এটি প্রকৃত বহুকেন্দ্রিক বিশ্বের প্রতিনিধিত্ব করবে। তবে এশিয়া, আফ্রিকা থেকে কোন কোন দেশকে নিরাপত্তা পরিষদের সদস্য করা হবে, এ বিষয়ে কিছু বলেননি তিনি।

রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, জাতিসংঘের ১৫ সদস্যের বর্তমান নিরাপত্তা পরিষদের মধ্যে স্থায়ী সদস্য দেশ পাঁচটি। দেশগুলো হলো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া। অপরদিকে, অস্থায়ী সদস্য ১০টি। কাঠামো অনুযায়ী, প্রতি দুই বছর অন্তর সাধারণ পরিষদ অস্থায়ী সদস্যদের নিয়োগ দেয়। অস্থায়ী সদস্যদের মধ্যে লাতিন ও এশিয়ার পাঁচটি করে দেশ। লাতিন আমেরিকা ও পশ্চিম ইউরোপের দুটি করে এবং পূর্ব ইউরোপের অন্যতম।

সেই হিসেবে নিরাপত্তা পরিষদে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে পশ্চিমাদের সদস্য পাঁচটি, যা যে কোনো অঞ্চলের তুলনায় বেশি। অপরদিকে, জাপান বলতে গেলে যুক্তরাষ্ট্রের স্থায়ী মিত্র। নিরাপত্তা পরিষদে দেশটি সব সময় যুক্তরাষ্ট্রের অনুসরণে সিদ্ধান্ত নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App