×

আন্তর্জাতিক

ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ১০ পুলিশ নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ০৭:৪৮ পিএম

ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ১০ পুলিশ নিহত

ছবি: সংগৃহীত

ভারতের ছত্তিশগড় রাজ্যের দান্তেওয়াড়ায় পুলিশের গাড়িতে বড় হামলা হয়েছে। মাওবাদী দমন অভিযান শেষে ফেরার পথে ভয়াবহ বিস্ফোরণে ঝাঁজরা হয়ে গেছে পুলিশের গাড়ি। ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১১ জন। এদের মধ্যে ১০ জন পুলিশ কর্মী (ডিআরজি জওয়ান) এবং একজন গাড়িচালক রয়েছেন।

ছত্তিশগড়ের বাস্তার জেলার দান্তেওয়াড়ার আরানপুরের কাছে একটি জায়গায় বিস্ফোরণ ঘটে।

পুলিশের ধারণা, সশস্ত্র মাওবাদীরা এ হামলা চালিয়েছে। সম্প্রতি সিপিআই মাওবাদীর নাম লেখা একটি চিঠিও ছড়িয়ে পড়েছিল, যাতে তারা জানিয়েছিল, খুব শিগগিরিই পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালানো হবে।

বৃহস্পতিবার গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পর মাওবাদী দমন অভিযানে গিয়েছিলেন ওই পুলিশ কর্মকর্তারা। সে অভিযান থেকে ফেরার পথেই বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের আস্ত গাড়িই উড়িয়ে দেয় মাওবাদীরা। ঘটনাস্থলেই ওই গাড়ির চালক এবং ১০ জন পুলিশকর্মী মারা যান।

হামলায় হতাহতের ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App