×

আন্তর্জাতিক

বেসামরিক স্থাপনায় রুশ হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ০৩:৩৮ পিএম

বেসামরিক স্থাপনায় রুশ হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ

ছবি: সংগৃহীত

ইউক্রেনজুড়ে শুক্রবার (২৮ এপ্রিল) ভোরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এ হামলায় ১৪ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। এদের বেশিরভাগই বেসামরিক লোকজন।

জাতিসংঘের মুখপাত্র স্টেফেন দুজারিক বলেছেন, রাশিয়া আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে বেসামরিক লোকজন ও স্থাপনার ওপর হামলা চালাচ্ছে। এখনই এসব হামলা বন্ধ করা উচিত।

অভ্যন্তরীণবিষয়ক মন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেন, শুক্রবার ভোর থেকে কিয়েভ ও আশপাশের শহরগুলোতে বিমান হামলার সাইরেন বাজতে থাকে।

ইহোর ক্লাইমেনকো বলেন, দুর্ভাগ্যবশত ওমানে মৃতের সংখ্যা বাড়ছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে ওমানের বাসিন্দাদের আরও তিনটি মৃতদেহ উদ্ধার করেছে।

এ ছাড়া ইউক্রেনের ওমান শহরের সেনা কমান্ডার ইহর তাবুরেটস বলেছেন, শহরের মধ্যাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং আটজন আহত হয়েছেন। তবে রাজধানী কিয়েভের কোন কোন স্থানে বিমান হামলা হয়েছে এবং এসব হামলায় কতজন হতাহত হয়েছে তা এখনো জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App