×

আন্তর্জাতিক

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারকে সময় বেঁধে দিল আদালত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩, ০১:০৬ পিএম

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারকে সময় বেঁধে দিল আদালত

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে মিয়ানমার ও গাম্বিয়ার বক্তব্য শুনে মিয়ানমারকে তাদের অবস্থান আদালতের সামনে তুলে ধরতে ২৪ মে পর্যন্ত সময় দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার জেনোসাইড চালিয়েছে, এমন অভিযোগে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে গাম্বিয়া। এরই মধ্যে এই মামলার পক্ষে যুক্তি তুলে ধরেছে গাম্বিয়া। তবে এসব যুক্তির বিষয়ে আদালতে এখনও কোনো অবস্থান তুলে ধরেনি মিয়ানমার।

গাম্বিয়ার অবস্থানের বিষয়ে ব্যাখ্যা দিতে আবারো সময় আবেদন করে মিয়ানমার। সময় আবেদনে মিয়ানমার উল্লেখ করেছে, মামলা সংক্রান্ত নথি বার্মিজ বা ইংরেজি ভাষায় অনুবাদের প্রয়োজন। এছাড়া ২০২১ সালে মিয়ানমারে সরকার পরিবর্তন এবং করোনা পরিস্থিতির কারণে তারা এখনও ব্যাখ্যা তৈরী করতে পারেনি। বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গাদের বক্তব্য নিতে চায় মিয়ানমার বা অতিদ্রুত তাদের মিয়ানমারে প্রত্যাবাসন করা হবে বলেও সময় আবেদনে উল্লেখ করা হয়েছে। তবে আদালতে এই সময় আবেদনের বিরোধিতা করে গাম্বিয়া। গাম্বিয়া জানায়, মিয়ানমারে সরকার পরিবর্তন এবং করোনা পরিস্থিতি এই দুই বিষয় বিবেচনায় নিয়ে তাদের সময় দেবার কোনো যুক্তিসংগত কারণ নেই।

এছাড়া রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত সাক্ষীদের সঙ্গে কথা বলতে বাংলাদেশ অনুমিত দেবে এই সম্ভাবনা ক্ষীণ বলে উল্লেখ করে গাম্বিয়া। এছাড়া বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গারা মিয়ানমার ফিরে যাবে এই সম্ভাবনা নেই বলেও আদালতকে জানায় গাম্বিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App