×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র যেতে করোনা টিকা লাগবে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মে ২০২৩, ০৯:০২ পিএম

যুক্তরাষ্ট্র যেতে করোনা টিকা লাগবে না

ছবি: সংগৃহীত

আকাশপথে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য করোনা টিকার বিধি আগামী ১১ মে শেষ হবে। সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে। অর্থাৎ এরপর দেশটিতে যেতে আর করোনার টিকা লাগবে না।

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, করোনা মহামারি প্রায় শেষ। ১১ মে যুক্তরাষ্ট্রে করোনা-সংক্রান্ত জনস্বাস্থ্য জরুরি অবস্থাও শেষ ঘোষণা করা হবে। খবর- এএফপি।

যুক্তরাষ্ট্রে ১০ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে মারা গেছেন। যুক্তরাষ্ট্র সরকার নানা ধরনের বিধিনিষেধ জারি করে মহামারির জেরে। করোনা নিয়ন্ত্রণে আসার পরিপ্রেক্ষিতে তারা ধীরে ধীরে বিধিনিষেধগুলো তুলে নিতে থাকে।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে ২০২১ সালের জানুয়ারি থেকে করোনায় মৃত্যু ৯৫ শতাংশ কমেছে। হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কমেছে প্রায় ৯১ শতাংশ। অন্যদিকে, বিশ্বে করোনায় মৃত্যু এখন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

বিরোধীদলীয় নেতা ‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App