×

আন্তর্জাতিক

মরিয়মের বিরুদ্ধে ইমরানের স্ত্রীর মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২৩, ০৩:২৫ পিএম

মরিয়মের বিরুদ্ধে ইমরানের স্ত্রীর মামলা

ছবি: সংগৃহীত

মানহানির অভিযোগে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ সহ-সভাপতি মরিয়ম নওয়াজের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সিনিয়র সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরী।

মঙ্গলবার (২ মে) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। খবর জিও টিভির।

ফাওয়াদ চৌধুরী বলেন, ক্ষমতাসীন দলের নেত্রী মরিয়ম অভিযোগ করেছেন যে, বুশরা বিবি পিটিআই সরকারের সময়ে কর্তৃপক্ষের দ্বারা স্বাক্ষরিত অফিসিয়াল নথি পাইয়ে দেয়ার জন্য ঘুস নিয়েছিলেন। তিনি বলেন, বুশরা বিবি কখনো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেননি। তিনি একজন অরাজনৈতিক ব্যক্তি হওয়া সত্ত্বেও মরিয়ম তার বিরুদ্ধে কেন এমন অভিযোগ আনলেন?

তিনি আরো বলেন, বুশরা বিবির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করার জন্য তিনি মরিয়ম নওয়াজকে আইনি নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই নোটিশের পর তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।

প্রসঙ্গত, মরিয়ম সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে ঘুষগ্রহণের অভিযোগ করেছিলেন। ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের সময় তার প্রভাব ব্যবহার করে একটি হীরকের সেট গ্রহণসহ নানা অভিযোগ উত্থাপন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্র্যাব সদস্য সন্তানদের রোবোটিক্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

ক্র্যাব সদস্য সন্তানদের রোবোটিক্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

লালদিঘিতে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু

লালদিঘিতে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু

ডিসেম্বরের মধ্যেই সরকারের পতন : কর্নেল অলি

ডিসেম্বরের মধ্যেই সরকারের পতন : কর্নেল অলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App